বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

চলতি বছর থেকে শুরু হচ্ছে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ফেলোশিপ: মুহাম্মদ আবদুল্লাহ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯২ বার পঠিত

রংপুর থেকে সোহেল রশিদ।-বস্তু নিষ্ঠ, সৎ ও সাহসী সাংবাদিকতাকে উৎসাহিত করতে জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ফেলোশিপ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

আগামী ১৫ দিনের মধ্যে এ সংক্রান্ত বিজ্ঞাপন পত্রিকায় দেয়া হবে।  সোমবার (২৪ ফেব্রুয়ারি)  বিকেলে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিভাগের সাংবাদিকদের মেধাবী সন্তানদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে এই অনুষ্ঠানের আয়োজন করে।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে  এবং আরপিইউজে সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিন, আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেক, রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন।,

এসময় ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘ আমাদের সন্তানরা এই বৃত্তি টাকার অংকে যাই হোক না কেন। এটা হলো মূলত তাদের উৎসাহ দেয়া এবং তাদের শিক্ষা ও পড়ালেখার প্রতি  উৎসাহিত করা অনুপ্রেরণা দেয়ার জন্যই সরকারের এই উদ্যোগ। আমরা আশা করি তারা ভালো ফলাফলের মধ্য দিয়ে এই বৃত্তি যাতে আগামীতেও পায়, সেই প্রচেস্টা তারা অবশ্যই চালাবে।  ’

মুহাম্মদ আবদুল্লাহ আরো বলেন, ‘  সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার মধ্যে আনার একটা উদ্যোগ নিয়েছে। সেই নীতিমালা তথ্য মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে। আশা করছি শীগগিরই সেই নীতিমালা অনুমোদন হবে। এটা হলে   যারা প্রবীণ সাংবাদিক যারা সারাজীবন সাংবাদিকতা করে শ্রম দিয়ে ঘাম দিয়ে নিজেকে বিলিয়ে দিয়েছে, কিন্তু তারা শেষ বেলায় ওষুধ কিনতে পারেন না। তাদেরকে মাসিক ভাতা দেয়া হবে। চলতি অর্থ বছরে না হলেও পরের বছর থেকে এটি চালু হবে।

পরে রংপুর বিভাগের ৬৩ জন সাংবাদিকদের মেধাবী সন্তানকে শিক্ষা বৃত্তির এবং ঠাকুরগাঁও জেলার ১০ জন সাংবাদিককে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com