বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

জনসাধারনের শতভাগ মাস্ক পরিধান ও সচেতনতা নিশ্চিত করণে মাঠে নেমেছে বাংলাদেশ স্কাউটস

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৩০১ বার পঠিত

প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ।-  বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলা রোভার এর সদস্যরা শতভাগ মাস্ক পরিধান ও সচেতনতা নিশ্চিতকরণে মাঠে নেমেছে। এরই অংশ হিসেবে শনিবার থেকে ৩ দিনের ক্যাম্পেইন দিনাজপুরের কাহারোল শুভ উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান মো. হাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা রোভারের সম্পাদক মো. জহুরুল হক। বলিয়া বাজার কলেজের অধ্যক্ষ নাজমা শিরিন, দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক ভারপ্রাপ্ত সম্পাদক আবু সাইদ, পূর্ব মল্লিকপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক জয়ন্তী রানী রায় ও দিনাজপুর জেলা রোভারের প্রতিনিধি শাহাদাত মজুমদার প্রমুখ। ক্যাম্পেইনে জনসাধারণের শতভাগ মাস্ক পরিধান ও সচেতনতা নিশ্চিত করতে প্রায় ৫০ জনের অধিক রোভার ও গার্ল-ইন রোভার সদস্যবৃন্দ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে করোনা ভাইরাসে সচেতনতার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তারা প্রতিটি ইজি বাইকের চালক, যাত্রী, বিভিন্ন যানবাহনের ড্রাইভার, যাত্রী ও জন সাধারণের মাঝে করোনা ভাইরাস বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম ও যানবাহনে যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে উদ্বুদ্ধ করাসহ যাদের মুখে মাস্ক নেই সেসব মানুষকে নিজ উদ্যোগে স্থানীয় দোকান থেকে মাস্ক ক্রয় করে দিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com