মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

জলবায়ু বিপর্যয়ের কবল থেকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষা দাবীতে মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৪১১ বার পঠিত

মোংলা থেকে মো: নূর আলম।- জলবায়ু বিপর্যয়ের কবল থেকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষা এবং সবার জন্য সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার দাবিতে ১৬ নভেম্বর বুধবার সকালে সুন্দরবন এর ঢাংমারিতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর মোংলার আহবায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন বাপা নেতা ই¯্রাফিল বয়াতি, হাছিব সরদার, কল্পনা রানী সরদার, ভরত চন্দ্র সরদার, মীরা বিশ^াস, তপন মন্ডল প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন জলবায়ু বিপর্যয়ের ফলে সুন্দরবনের বাঘ-হরিণসহ বন্যপ্রাণী, জলজ প্রাণী ও বৃক্ষরাজির অস্তিত্ব আজ হুমকির মুখে পড়েছে। কুমিরসহ বিভিন্ন বন্যপ্রাণীর প্রজনন স্থানে লবণ পানি প্রবেশের ফলে প্রজনন কর্মকান্ড ব্যাহত হচ্ছে। গাছের আগা মরা রোগ পরিলক্ষিত হচ্ছে। বন্যপ্রাণীর মিষ্টি পানির আধারগুলি ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড়, জলোচ্ছ¡াসসহ নানা প্রকার প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হচ্ছে সুন্দরবন। বিভিন্ন প্রকারের বন্যপ্রাণী-বৃক্ষ-লতাগুল্ম এবং মাছের জাতের অস্তিত্ব বিলুপ্তির পথে। এমতবস্থায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা করতে না পারলে বিশ^ ঐতিহ্য সুন্দরবনের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হবে না। বক্তারা জলবায়ু পরিবর্তনের এই ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ধনী দেশগুলির কাছে ক্ষতিপূরণ এবং জলবায়ু ন্যায্যতা দাবি করেন। একই সাথে বক্তারা সুন্দরবনে সন্নিকটে বেপরোয়া শিল্পায়নের তীব্র সমালোচনা করে সরকারকে সুন্দরবন ও উপকূল রক্ষায় পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com