বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

জাতীয় পার্টির রংপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হলেন মিজানুর চৌধুরী

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২৩২ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- জাতীয় পার্টি রংপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন ব্যবসায়ী আলহাজ্ব মিজানুর বারী চৌধুরী। পার্টির গঠনতন্ত্র অনুযায়ী শূন্য হওয়া পদে তাকে কো-আপ্ট করে তা অনুমোদন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর জেলা সভাপতি ও বিরোধী দলীয় চীফ হুইপ আলহাজ্ব মশিউর রহমান রাঙ্গা এমপি। এর আগে তার আবেদনের প্রেক্ষিতে রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক তাকে ওই পদে কো-আপ্ট করার জন্য সুপারিশ করেন।
জানা গেছে, বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আর্দশের সৈনিক আলহাজ্ব মিজানুর বারী চৌধুরী রংপুর নগরীর সুপার মার্কেটের একজন ব্যবসায়ী। তিনি পার্টির প্রতিষ্ঠালগ্ন হতে জাতীয় পার্টির সাথে জড়িত এবং এরশাদ মুক্তি আন্দোলনসহ দলীয় বিভিন্ন কর্মকান্ডে সংক্রিয়ভাবে ভূমিকা পালন করে আসছেন। দলের প্রতি তার অনুগত্য ও ত্যাগের কারণে সার্বিক বিবেচনা করে তাকে জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়। এদিকে জেলা কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদ পাওয়ায় জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ ব্যবসায়ীরা তাকে অভিননন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com