বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান রাকিবা নাসরিনের স্বরণে রংপুরে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৩৮ বার পঠিত

হারুন উর রশিদ।-জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ আলহাজ্ব মোঃ মসিউর রহমান রাঙ্গা এমপি’র সহধর্মিনী ও জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সদ্য প্রয়াত রাকিবা নাসরিনের স্বরণে রংপুরে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ আছর রংপুর নগরীর সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির আয়োজনে অনুষ্ঠিত শোক সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সভাপতি এবং রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তফা।
এ সময় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক, সাবেক এমপি ও রংপুর জেলা জাতীয় মহিলা পার্টির সভানেত্রী সাহানারা বেগম, জাতীয় মহিলা পার্টি রংপুর মহানগর সভানেত্রী জেলি রহমান, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর যূগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম, রংপুর জেলা জাতীয় পার্টির যূগ্ম সাধারণ সম্পাদক খতিবর রহমান, রুহুল আমীন লিটন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি হাসানুজ্জামান নাজিম, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য আব্দুর রহিম বাবলু, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি রংপুর মহানগর আহবায়ক ফারুক হোসেন মন্ডল, সদস্য সচিব মাহাবুবর রহমান বেলাল, জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ, জাতীয় শ্রমিক পার্টি রংপুর মহানগর সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম মন্টু,৩০নং ওয়ার্ড সভাপতি কাজী রবি, ২৮নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নুর ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ মঈনুদ্দিন আহমেদ টিটু, ৫নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আবুল কাশেম, ২৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি টিপু সুলতান রংপুরী, ২৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মাহাবুব হাসান সোহেলসহ জাতীয় পার্টি, অঙ্গ-সহযোগি সংগঠন ও রংপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। শোক সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শালবন মিস্ত্রীপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাও. মোঃ আমিনুল ইসলাম।
উল্লেখ্য, গত রোববার রাত ১২টায় ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন (লাইফ সার্পোটে) থাকা অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com