বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

জেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে মামলা : ছাত্রলীগের প্রতিবাদ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩৯ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।- মেহেদী হাসান সিদ্দিকী রনির রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি, তার বিরুদ্ধে কোতয়ালী থানায় শনিবার ধর্ষণ মামলা হয়েছে। এর প্রতিবাদে ৬ সেপ্টেম্বর দুপুরে দু’দফা মেট্রোপলিটান পুলিশের কোতোয়ালি থানা ঘেরাও করে ছাত্রলীগ। এ সময় মামলা প্রত্যাহারের দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা। মামলাটিকে মিথ্যা দাবি করে এর প্রতিবাদে রনির সমর্থক নেতা কর্মীরা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। দুপুর দুটার দিকে আবারো জেলা ছাত্র লীগের যুগ্ন সম্পাদক জিয়নের নেতৃত্বে শতাধিক নেতা কর্মী কোতয়ালী থানার সামনে অবস্থান নিয়ে শ্লোগান দিতে থাকে। এ ব্যাপারে বিক্ষোভে অংশ নেয়া ছাত্র লীগ নেতার জিয়ন জানান,মেয়ে ঘটিত একটি ঘটনায় ছাত্রলীগের সভাপতি রনির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরাও একটি অভিযোগ দিয়েছিলাম সেটা নিয়ে কোন ব্যবস্থা না নেয়ায় আমরা বিক্ষোভ করছি।উল্লেখ্য এর আগে শনিবার বিকেলে ছাত্রলীগের জেলা সভাপতি রনি ও তার তিন সহযোগীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন এক স্কুল শিক্ষিকা। মামলা করার পরই শিক্ষিকাকে থানা চত্বরে অবস্থিত ভিকটিম সাপোর্ট সেন্টারে পুলিশি হেফাজতে রাখা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com