বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

জোড়া তালি দিয়ে চলছে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৬৬৩ বার পঠিত

বজ্রকথা প্রতিনিধি।–  রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সাধারণ মানুষ কাঙ্খিত স্বাস্থ্য সেবা পাচ্ছে না। সময় মত হাসপাতাল খোলা হলেও চিকিৎসকরা সময়মত চেম্বারে বসছেন না। ফলে ডাক্তারের জন্য ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে অপেক্ষা করতে হচ্ছে রোগীদের।

শুধু তাই নয়, এই স্বাস্থ্য কমপ্লেক্সে কতজন ডাক্তার কর্মরত রয়েছেন তার কোন তথ্য পাওয়া যায়নি।

৭ অক্টোবর/২৪ খ্রি: সোমবার  পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তথ্যের জন্য বেলা সাড়ে ১১টা পর্যন্ত  অপেক্ষা করেও উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মীর আলীকে তার দপ্তরে পাওয়া যায়নি।

অপর দিকে অভিযোগ রয়েছে, জোড়া তালি দিয়ে চালানো  হচ্ছে হাসপাতালের কর্মকান্ড।    হাসপাতালে ঝাড়ু দেয়া হয়না। ওয়াশরুম নোংড়া  পরিস্কার করা  হয়না। ঠিক মত ঔষধপত্রও দেয়া হচ্ছে না।  এলাকার সাধারণ মানুষ কাঙ্খিত স্বাস্থ্য সেবা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

পর্যবেক্ষক মহল  আশা করেন কর্তৃপক্ষ এদিকে সুদৃষ্টি দেবেন।(চলবে)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com