বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ট্রেনে কেটে নাম পরিচয়হীন যুবকের মৃত্যু

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৬৬ বার পঠিত
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি।- জয়পুরহাট জেলার  পাঁচবিবিতে রেল লাইনের উপর থেকে অজ্ঞাত পরিচয়নহীন এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পাঁচবিবি উপজেলার কোকতারা গ্রামের উপর দিয়ে অতিক্রান্ত রেললাইনে ট্রেনে কেঁটে এক যুবকের মৃত্যু হয়। এই দূর্ঘটনায় মৃত ঐ যুবকের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় লোকজন মারফত জানা যায় , বৃষ্টির মধ্যে এলাকার কয়েক জন ব্যক্তি রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। যাবার  সময় তারা রেল লাইনের উপরে এক হাত কাঁটা ও মাথায় আঘাত পাওয়া এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। তারা মৃত দেহ দেখার পর পাঁচবিবি রেলওয়ে কর্তৃপক্ষকে জানালে, রেলওয়ে কর্তৃপক্ষ জয়পুরহাট  থেকে জিআরপি পুলিশকে ঘটনাস্থলে পাঠায়। কখন, কিভাবে, কোন ট্রেনে দূর্ঘটনা ঘটেছে জিজ্ঞেস করলে,  ঘটনাস্থলে উপস্থিত লোকজন কেউ বলতে পারেনা। এই খবর লেখার আগের মুহূর্ত পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com