বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড সম্মাননা পেলেন তরিকুল ইসলাম

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৩৩৩ বার পঠিত

আবু তারেক বাঁধন, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি।- ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড হলেন পীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এসিল্যান্ড তরিকুল ইসলাম। গত রবিবার (২৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সার্ঠিফিকেট তুলে দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ডাঃ কে এম কামরুজ্জামান সেলিম। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এডিসি রেভিনিউ নুর কুতুবুল আলম। ২০১৯-২০ অর্থ বছরে জেলার অন্যান্য উপজেলার থেকে পীরগঞ্জ উপজেলার ভুমি ব্যবস্থাবনা ও জনবান্ধব ভুমি সেবায় কাঙ্কিত সাফল্য অর্জন করায় এ সম্মাননা তাকে প্রদান করা হয়। উল্লেখ্য, তিনি এবছরের ৯ ফেব্রুয়ারি পীরগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের পর থেকে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ভাবে দখলে থাকা পুকুর সহ ৭০ বিঘা সরকারি খাস জমি উদ্ধার করেছেন তিনি।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড তরিকুল ইসলাম বলেন, সকলের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই আমার আগামী কাজের জন্য অবশ্যই এই সম্মাননা উৎসাহ যোগাবে। আমি যে পদক্ষেপগুলো নিচ্ছি- সরকারি খাস জমি উদ্ধার, জনবান্ধব ভূমি ব্যবস্থাপনাসহ জনসেবা করার ব্যাপারে আমার কাজের আগ্রহ আরও বেড়ে গেল। আমার জন্য সকলে দোয়া করবেন। কাজ করার ক্ষেত্রে সহযোগিতা করায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তি,পুলিশ প্রশাসন ও সেই সাথে সংবাদকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com