বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীক মনোনয়েনর দাবীতে মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ৪২০ বার পঠিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি।- ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হককে নৌকা প্রতীক মনোনয়ন দেওয়ার দাবীতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। এর আগে একই দাবীতে প্রেসক্লাব সভাকক্ষে সাংবাদ সম্মেলন করেন তারা। এ সময় আসন্ন উপ-নির্বাচনে পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হককে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, উপজেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম মোল্লা। বক্তব্য দেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দেলওয়ারা বুলবুল, সাধারণ সম্পাদক ভারতী রানী রায়, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি এবিএম কামাল উদ্দিন, সহসভাপতি ও পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক, সাধারণ সম্পাদক এনামুল হক, উপজেলা কৃষকলীগেরে সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আবু সাঈদ আরেফিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবু তাহের মোঃ বদরুল হাসান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডাবলু, মহিলা যুবলীগের সভাপতি সাবিনা ইয়াসমিন, সাধারণ সম্পাদক আখি আকতার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি লিয়াকত আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নবাব হোসেন প্রমূখ। এ সময় পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান সুমন, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন দুলাল সরকার, পৌর যুবলীগের সভাপতি শাহজালাল বাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল কিবরিয়া আবেদিন, সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রিগান আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সোহরাব আলী, পীরগঞ্জ সরকরি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রাজিউর রহমান।
বক্তারা জানান, এ নির্বাচনী আসনে ইমদাদুল হকের একটি শক্তিশালী আওয়ামী রাজনীতির ভিত রয়েছে। তিনি ২০০৮ সালে এবং ২০১৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন পেলেও মহাজোটের কারণে আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করে রাজনৈতিক ঐক্য অটুট রাখতে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি আওয়ামীলীগের দীর্ঘদিনের ত্যাগী এবং পরীক্ষিত সৈনিক। আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলেও এ আসনে আওয়ামীলীগের এমপি না থাকায় দল পরিচালনায় সমস্যা হচ্ছে এবং উন্নয়ন কর্মকান্ডে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। দল এবং এলাকার উন্নয়নের স্বার্থে ইমদাদুল হককে উপ-নির্বাচনে নৌকা প্রতীক মনোনয়ন দেওয়া ছাড়া বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com