বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত: ৬ ঘন্টা বন্ধ  ট্রেন চলাচল বন্ধ

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৬৯ বার পঠিত

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের বিরামপুর-হিলির মাঝে ঢেলুপাড়া নামক স্হানে পঞ্চগড় থেকে ঢাকাগামী ৭৯৪ নম্বর যাত্রীবাহী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়৷ শনিবার বিকেল ৪ টা ২৮ মিনিটে রেলপথের ২৯১ নম্বর ব্রীজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে৷ ফলে সোয়া ৬ ঘন্টা ধরে এ পথে রেল যোগাযোগ বন্ধ থাকার পর শনিবার রাত ১০ টা ৩৪ মিনিটে পুনঃরায় ট্রেন চলাচল শুরু হয়৷
জানা গেছে, পঞ্চগড় থেকে ঢাকাগামী যাত্রীবাহী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি শনিবার বিকেলে ঢাকা যাবার পথে দিনাজপুরের বিরামপুর স্টেশন-হিলি স্টেশনের মাঝে ঢেলুপাড়া নামক স্হানে ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়৷ খবর পেয়ে পার্বতীপুর থেকে একটি রিলিফ ট্রেন ঘটনা স্হলে গিয়ে রাত ৮ টা ৪০ মিনিটে লাইনচ্যুত বগি দু’টি উদ্ধার করে৷ বগি সংযোগ ও লাইন মেরামত শেষে রাত ১০ টা ৩৪ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়৷ এই দূর্ঘটনার কারনে এ পথে সোয়া ৬ ঘন্টা ধরে সকল ট্রেন চলাচল বন্ধ থাকে৷ ফলে এ পথে যাতায়াতকারী যাত্রী সাধারনকে চরম দূর্ভোগ পোহাতে হয়৷ এ ঘটনার কারন উদঘাটনের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com