মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ঢাকা পোস্টের বর্ষসেরার পুরস্কার পেলেন রংপুরের ফারুক

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক|- দেশের অন্যতম শীর্ষ নিউজ পোর্টাল ঢাকা পোস্টের মফস্বল বিভাগে রংপুরের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুককে বর্ষসেরা প্রতিবেদকের পুরস্কার দিয়েছে প্রতিষ্ঠানটি। ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই পুরস্কার প্রদান করা হয়েছে। ফারুক রংপুরের প্রাচীনতম দৈনিক দাবানল পত্রিকার প্রধান প্রতিবেদক ও রংপুর প্রেসক্লাবের সদস। তিনি সাংবাদিকতা ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বর্ষসেরার পুরস্কার তুলে দেন ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার। এছাড়া সারা দেশ থেকে আরও ৪ বর্ষসেরা কর্মীকে পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন- মানিকগঞ্জ জেলা প্রতিনিধি সোহেল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি উবায়দুল হক, বরিশালের নিজস্ব প্রতিবেদক সৈয়দ মেহেদী হাসান, খুলনার নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ মিলন ও রংপুরের নিজস্ব প্রতিবেদক ফরহাদুজ্জামান ফারুক।সেরা কর্মীদের অভিনন্দন জানিয়ে ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার বলেন,  সাংবাদিকতায় সন্তুষ্টির শেষ জায়গা বলে কিছু নেই। এক বছরের কাজের মূল্যায়নে যারা সেরা হয়েছেন, তাদের আগামীতেও আরও ভালো করার চেষ্টা করতে হবে। আর যারা পুরস্কার পাননি, তাদের মন খারাপ করার কোনো কারণ নেই। বিষয়টি এমন নয় যে পুরস্কারপ্রাপ্তরা শুধু ভালো কাজ করেন, আপনারাও ভালো করেছেন। আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে ঢাকা পোস্ট। সামনে আমাদের আরও ভালো করতে হবে। এ সময় ঢাকা পোস্টের প্রধান প্রতিবেদক পার্থ সারথি, ফিচার এডিটর আরিফুল ইসলাম আরমান, স্পোর্টস এডিটর আপন তারিক, হেড অব কান্ট্রি মাহাবুর আলম সোহাগ, সহকারী বার্তা সম্পাদক শামীম হোসেন মজুমদার, হেড অব আইটি হাসিবুল হাসান আশিক, হেড অব ডিজিটাল প্রডাকশন সাব্বির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ঢাকা পোস্টের প্রথম বর্ষপূর্তিতে মফস্বলের পাঁচজন ছাড়াও ঢাকায় কর্মরতদের মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে আরও ১৩ জনকে পুরস্কার দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com