বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

তারুণ্যের উৎসব উদযাপন  দিনাজপুরে স্কেটিং আনন্দ র‍্যালি

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২০ বার পঠিত
 দিনাজপুর প্রতিনিধি।- তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে দিনাজপুরে স্কেটিং আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগানকে ধারণ করে গতকাল শহরের শিশু পার্ক স্কেটিং গ্রাউন্ড থেকে আনন্দ র‍্যালি বের হয়।
জেলা প্রশাসন আয়োজিত আনন্দ র‍্যালিটি শহরের হাসপাতাল মোড়, লিলির মোড়, বাহাদুর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শিশু পার্ক স্কেটিং গ্রাউন্ডে গিয়ে শেষ হয়।
এসময় স্কেটিং র‍্যালিতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব  নূর-এ-আলম, জেলা ক্রীড়া অফিসার ও সদস্য সচিব আকরাম হোসেইন, দিনাজপুর রোলার স্কেটিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটোয়ারী বাবু, প্রশিক্ষক নুরুল ইসলাম  নুরু  রোলার স্কেটিং জাতীয় দলের সাবেক খেলোয়াড় সাদ্দাত পিয়াস পাটোয়ারী উপস্থিত ছিলেন। এছাড়াও বৈষম্য  বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ এবং  দিনাজপুর রোলার স্কেটিং এসোসিয়েশনের সদস্যবৃন্দ ও দুই শতাধিক  ছোট বড় স্কেটিং খেলোয়াড় উপস্থিত ছিলেন।এসময় উপস্থিত বক্তারা বলেন, বর্তমানে অনেক কোমলমতি শিশু ও শিক্ষার্থীরা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ছে। যুবসমাজ মাদকাসক্ত হচ্ছে, ধ্বংসের দিকে যাচ্ছেন। অনেকেই হতাশাগ্রস্ত হয়ে পড়েন। খেলাধুলা করলে এসব সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। সুস্থ দেহ ও সুস্থ মনের জন্য খেলাধুলা অপরিহার্য। শিশু-কিশোর শিক্ষার্থীদেরকে খেলাধুলায় মনোযোগী করতে আরো বেশি করে এ ধরনের উদ্যোগ নেয়া দরকার বলেও জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com