বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দিনাজপুরে  ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২২ বার পঠিত

দিনাজপুর থেকে আব্দুর রাজ্জাক|-আনন্দ মুখর পরিবেশে দিনাজপুর শহর আওয়ামী লীগের অন্তর্গত ১নং ওয়ার্ড শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২৪ সেপ্টেম্বর শনিবার বিকেলে শহরের লালবাগে ওয়াজিফা সামাদ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিনাজপুর শহরের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ।

সম্মেলনের প্রথম অধিবেশনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু। এসময় শহর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মাসুদ রানা এর পরিচালনায় প্রথম অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাহফুজ রহমান।এছাড়াও অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সহ সভাপতি শাহ ইয়াজদান মার্শাল, দেবাশীষ ভট্টাচার্য, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বকুল, অনুপ কুমার দে, জহির খান, সাংগঠনিক সম্পাদক এ্যাড শামিম আলম সরকার বাবু, আশরাফ আলী শাহ, এনাম উল্লাহ জ্যামী। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের নির্বাহী সদস্য ও ওয়ার্ড কাউন্সিলর মো. জুলফিকার আলী স্বপনসহ অনেকে।এসময় প্রথম অধিবেশনে আরও বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দসহ ওয়ার্ড, মহল্লা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। এর আগে সম্মেলন উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথিসহ উদ্বোধক।এরপর দ্বিতীয় অধিবেশনে ১নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পূর্বের কমিটি ভেঙ্গে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য কাউন্সিলর গণের মধ্য থেকে নাম প্রস্তাব করেন শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com