বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুরে কসবা আলামিয়া গোরস্থানের উন্নয়নমুলক কাজ শুরু

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০
  • ৫৭৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- হুইপ ইকবালুর রহিম এমপি এর সহযোগিতায় দিনাজপুরে কসবা আলামিয়া গোরস্থানের উন্নয়নমুলক কাজ শুরু হয়েছে।

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর সহযোগিতায় ও জেলা পরিষদের অর্থায়নে ৫ ডিসেম্বর শনিবার সকালে পনের লাখ টাকা ব্যয়ে দিনাজপুর শহরের কসবা আলামিয়া গোরস্থানের উন্নয়নমুলক কাজ শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন গোরস্থান পরিচালনা কমিটির সভাপতি আশরাফুল আলম রমজান, সাধারন সম্পাদক রাশেদ পারভেজ, যুগ্ম সাধারন সম্পাদক আসলাম হোসেন, নির্বাহী সদস্য আব্দুর রহমান পান্নাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

আলামিয়া মাদ্রাসার মুহতামিম আলেম মো. নুর আলম এর পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল কবরবাসীর আত্মার মাগফিরাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হুইপ ইকবালুর রহিম এমপির সুস্থ্যতা, দীর্ঘায়ুসহ দেশ, জাতির সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই।

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ অক্টোবর কসবা আলামিয়া গোরস্থানের উন্নয়নমুলক কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com