বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুরে ঝটিকা কাপের ফাইনালে চ্যাম্পিয়ন চিরিরবন্দর

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ২৭৯ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।- দিনাজপুর নশিপুর ঝটিকা কাপ-২০২১ -এর চ্যাম্পিয়ন হয়েছে চিরিরবন্দর আলোর দিশারী। ফাইনাল খেলায় নশিপুর ঝটিকা যুব সংঘকে ট্রাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন আলোর দিশারী। ৫০ মিনিটের খেলায় ১-১ এ সমতা থাকায় খেলাটি ট্রাইব্রেকারে পরিনত হয়। চুড়ান্ত খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি ও প্রাইজ মানিসহ পুরস্কার তুলে দেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার।

১৩ ডিসেম্বর সোমবার দিনাজপুর সদর উপজেলার নশিপুর হাই স্কুল এন্ড কলেজ মাঠে নশিপুর ঝটিকা ক্লাবের আয়োজনে ও নশিপুর ওয়ার্ড যুবলীগ সহযোগিতায় চুড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোঃ নুরে আলম সিদ্দিকির সভাপতিত্বে বক্তব্য রাখেন নশিপুর হাই স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোঃ গোলাম হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা, মোঃ রেজাউল করিম রাকি, ১নং চেহেলগাজী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রায়হান কবীর, সাধারন সম্পাদক মোঃ কাশেম আলী, সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ হেলাল উদ্দীন সহ অন্যান্য অতিথিবৃন্দ। পরিচালনায় ছিলেন মোঃ মোকসেদ আলী (মেম্বার), মুন্না, রিজু, রাজু, আমান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com