বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুরে প্রবাসী কর্মীর মেধাবী  সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৫৩ বার পঠিত

দিনাজপুর  থেকে ইউছুফ আলী।-   দিনাজপুরে প্রবাসী কর্মীর মেধাবী  সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় এর নিয়ন্ত্রনাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠিত।
১৩ আগষ্ট-২০২৪ মঙ্গলবার সকাল ১১টায় ওয়েল ফেয়ার সেন্টার দিনাজপুর এর আয়োজনে অফিসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ মাসুদ রানা। ওয়েল ফেয়ার সেন্টার দিনাজপুরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ আতাউর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রাবসী কল্যাণ ব্যাংক দিনাজপুর শাখার ব্যবস্থাপক মোল্লা আশিকুল হক।
গত ২০১২ সাল থেকে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয় এর নিয়ন্ত্রনাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। ওই সময়ের মধ্যে ২৯ হাজার ৬৬০ জন প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের ইতিপূর্বে ৮ কোটি ৮৩ লক্ষ ৩৪ হাজার ৫ শত টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার ওয়েল ফেয়ার সেন্টার দিনাজপুর অফিসের মাধ্যমে এসএসসি ক্যাটাগরিতে ৪ জনকে বাৎসরিক ২৭ হাজার ৫ শত ও এইচএসসি ক্যাটাগরিতে ৩ জনকে বাৎসরিক ৩৪ হাজার টাকাসহ মোট ৭জনকে ২ লক্ষ ১২ হাজার টাকার শিক্ষাবৃত্তি চেক প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর ওয়েল ফেয়ার সেন্টারের কাউন্সিলর মোঃ আরিফ হোসেন। এসময় প্রবাসী কর্মীদের সন্তান ও তাদের অবিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com