বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুরে ফেমাস ম্যান কাপ ফুটবল টূর্নামেন্টের উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৪৯১ বার পঠিত

সাহেব, দিনাজপুর ।-  দিনাজপুর সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়নের রাণীগঞ্জ এহিয়া হোসেন স্কুল এন্ড কলেজ মাঠে রাণীগঞ্জ বাজার তরুন সংঘ আয়োজিত ফেমাস ম্যান কাপ ফুটবল টর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ২ ডিসেম্বর বুধবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম। উদ্বোধনী খেলায় নীলফামারী একাদশ ও ফাসিলাডাঙ্গা একাদশ প্রতিদ্বন্ডিতা করেন। টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষকতা করেন সদর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ বশির আল হেলাল। ৩নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ৩নং ফাজিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু উত্তম কুমার বসাক, প্রাক্তন মেম্বার সাদিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম মাষ্টার, রানীগঞ্জ ডিজিটাল মডেল কিন্টার গার্ডেন হাই স্কুলের পরিচালক আব্দুর রাজ্জাক, যুবলীগ নেতা তপু রায়হান প্রমুখ। ধারাভাস্যকার ছিলেন মোঃ রফিক। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে বাচাতে পারে খেলাধুলা। এ ধরনের টুর্নামেন্ট যুব সমাজকে উৎসাহিত যোগাবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com