বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ৩১৮ বার পঠিত

দিনাজপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- দিনাজপুর জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে বালক বিভাগে বীরগঞ্জ উপজেলার মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলের ব্যবধানে কাহারোল উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অন্যদিকে বালিকা বিভাগে বীরগঞ্জের কানাইকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে বিরামপুর উপজেলার ধানজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দল।

শনিবার বিকালে গোর এ শহীদ বড় ময়দানে উক্ত প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় দুই বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাকিল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্লাহ জ্যামীসহ অন্যান্যরা।

বালক বিভাগে জয় সূচক ৩টি গোল করে হ্যাট্রিক করেছে বীরগঞ্জের মরিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র রিপন। রানার্সআপ হয়েছে কাহারোল উপজেলা। বালিকা বিভাগে রানার্স আপ হয়েছে বীরগঞ্জের কানাইকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়রা। চূড়ান্ত খেলা পরিচালনায় ছিলেন রেফারি মো. ওবায়দুর রহমানসহ অন্যান্য সহযোগি রেফারিগণ।

এর আগে ইউনিয়ন পর্যায়ে বাছাই শেষে উপজেলা পর্যায়ে টিকে চুড়ান্ত খেলায় অংশ নেয় ক্ষুদে খেলোয়াড়ের দল দুটি। আগামীতে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষে ঢাকায় অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com