বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুরে বার্ষিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

দিনাজপুর  থেকে বজ্রকথা প্রতিনিধি।-দিনাজপুরে বার্ষিক হাজী সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনাজপুর সদর উপজেলার মাশিমপুর জামাল-কামাল (রহ:)হাফিজিয়া মাদ্রাসা,লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা প্রাঙ্গনে ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন আরাফাতি ভ্রাতৃ কল্যাণ সমিতির আয়োজনে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরাফাতি ভ্রাতৃ কল্যাণ সমিতির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ শওকত আলীর সভাপতিত্বে ও আলহাজ্ব হাফেজ মাওলানা আবুল কাশেম সরকার এর সঞ্চালনে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মোঃ আবু বক্কর সিদ্দিক, সাবেক সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, মোসাদ্দেক হোসেন, সুজা উর রব চৌধুরী, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল এর নিউরো বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ সারওয়ার মোর্শেদ, দিনাজপুর সদর ৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী এডভোকেট মাইনুল ইসলাম, দিনাজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ শামীম কবীর, আব্দুস সালাম হজ গ্রুপের পরিচালক আলহাজ্ব মোঃ আব্দুস সালাম, আরাফাতি ভ্রাতৃ কল্যাণ সমিতির সেক্রেটারি আলহাজ সামসুদ্দিন আহমেদ,,ক্যাশিয়ার আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা আবুল কাশেম সরকার দিনাজপুরী। বার্ষিক হাজী সম্মেলনে প্রায় পাঁচ শতাধিক হাজীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com