মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

দিনাজপুরে বাল্য বিবাহের অপরাধে বরের ৬ মাসের জেল

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ২৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুরের খানসামা উপজেলায় বাল্যবিয়ে করার অপরাধে বরকে ৬ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম এই রায় দেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপনে উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনীয়া গ্রামের হঠাৎ পাড়ার রোমানাথ রায়ের ছেলে রনি রায় (২৩) পার্শ্ববর্তী মালি পাড়ার ঋষি বাবুর মেয়ে লতা রায় (১৬) এর সাথে বিয়ে হয়। এই খবর জানতে পেয়ে স্থানীয়দের সহায়তায় থানা পুলিশ তাঁকে আটক করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান, নাবালিকা মেয়েকে বিয়ে করার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ অনুযায়ী বরকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এছাড়াও গণউপদ্রবের দায়ে উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের নুরল হকের ছেলে আহানুরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com