বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুরে মরহুম জননেতা এম. আব্দুর রহিম স্মৃতি ফুটবল টূর্নামেন্টের চ্যাম্পিয়ন পাঁচবাড়ী

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৬২৪ বার পঠিত

সাহেব, দিনাজপুর।- দিনাজপুরে মরহুম জননেতা এম. আব্দুর রহিম স্মৃতি স্বরনে ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবাড়ী খেলোয়াড় কল্যাণ সমিতি। ৮ ডিসেম্বর মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার ২নং সুন্দরবন ইউনিয়নের বেলবাড়ী মাঠে টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। রানার আপ হয়েছে দিনাজপুর ফুটবল একাডেমী। পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোৎস্না। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন ২নং সুন্দরবন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ মোঃ আনোয়ার হোসেন। তিনি সভাপতিত্ব করেন। আয়োজনে ছিলেন বেলবাড়ী গোল্ড স্টার যুব সংঘ। চুড়ান্ত খেলা শেষে চ্যাম্পিয়ন পাঁচবাড়ী খেলোয়াড় কল্যান সমিতিকে ১৪৪ লিটার ফ্রিজ ও রানার আপ দিনাজপুর ফুটবল একাডেমীকে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি দেয়া হয়। খেলায় দিনাজপুর ফুটবল একাডেমীকে ২ গোলে পরাজিত করে এম. আব্দুর রহিম স্মৃতি স্বরনে ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পাঁচবাড়ী খেলোয়াড় কল্যান সমিতি। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২নং সুন্দরবন ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মানবেন্দ্র রায়, ৩নং ফাজিলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক উত্তম বসাক, আওয়ামীলীগ নেতা আকবর আলী, আব্দুল হক, ইউপি সদস্য শেফালী বেগম, লিটন চৌধুরী, বিকাশ চন্দ্র রায়, আনোয়ারুল ইসলাম, হামিদুল ইসলাম প্রমুখ। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেসমিন আরা জো¯œা বলেন, খেলাধুলা মন ও শরীরকে ভাল রাখে। মাদকমুক্ত দেশ গড়ে। বিশ্বের দরবারে খেলাধুলা দেশের জন্য অন্যতম। তাই এ ধরনের টুর্নামেন্ট বেশি বেশি করে আয়োজন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com