বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুরে মহিলা বাস্কেটবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৩৭৪ বার পঠিত

দিনাজপুর থেকে রফিক প্লাবন ।-বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দিনাজপুরে ৭ দিনব্যাপী অনুর্ধ্ব ১৫-২০ বছর (মহিলা) বাস্কেটবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে। এতে ১৫ জন মেয়ে বুধবার (৩ জুলাই ২০২২) সকাল ১১ টায় দিনাজপুর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শচীন চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মতিউর রহমান, বাস্কেটবল প্রশিক্ষন কোচ সবুজ মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, খেলাধুলা আমাদের জীবনের একটি অঙ্গ। আমরা যদি সারাদিন মোবাইল, লেপটপ, ইন্টারনেট নিয়ে থাকি তাহলে আমাদের মানসিক বিকাশ ঘটবে না। সে জন্য আগে লেখাপড়া, এর পাশাপাশি খেলাধুলা করা জরুরী। কারণ শারিরীক ও মানসিক বিকাশ ঘটায় খেলাধুলা। আর ক্রীড়া চর্চার কোন বয়স নাই। যে কেউ যে কোন সময় ক্রীড়া চর্চা করতে পারেন। তিনি ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠতম নাট্যকার জর্জ বার্ণার্ড শ এর একটি কথা উল্লেখ্য করে বলেন, আমরা বুড়ো হয়ে যাই বলে খেলাধুলা করি না, কথাটি এরকম না, বরং আমরা খেলাধুলা চর্চা করি না বলে বুড়ো হয়ে যাই।
প্রশিক্ষন ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তার, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপূর্ব, নির্বাহী সদস্য আনিস হোসেন দুলাল, প্রশান্ত সরকার অরুণ, আনোয়ারুল ইসলাম সুমি, আশরাফুল আলম রমজান, মো. শাহীন হোসেন প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com