বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

দিনাজপুরে যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৭০৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুরে কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেছে যুবলীগ। উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করে জেলা, শহর ও কোতয়ালী যুবলীগের যৌথ উদ্যোগে।

২৮ সেপ্টেম্বর সোমবার দুপুরে দিনাজপুর স্টেশন ক্লাবে জেলা, শহর ও কোতয়ালী যুবলীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে কেক কাটেন জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শহর যুবলীগের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন, কোতয়ালী যুবলীগের সভাপতি হেলাল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী পলাশ, সাংগঠনিক সম্পাদক শুভ ঘোষ, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক, ক্রীড়া সম্পাদক মাসুদ হাসানসহ সংগঠনের প্রত্যেক ওয়ার্ডের নেতাকর্মীরা।

এর আগে দোয়া মাহফিলে শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনাসহ দেশ জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন যুবলীগের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com