বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুরে ১৭তম বাণিজ্য মেলা-২০২৩ এর কাজের শুভ উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ৮৮০ বার পঠিত

দিনাজপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- দিনাজপুরে ১৭তম বাণিজ্য মেলা-২০২৩ এর কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন করেন দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম।

৪ আগস্ট শুক্রবার সকাল ১১টায় গোর এ শহিদ বড় ময়দানে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে ও মেলা পরিচালনা কমিটির আহ্বায়ক মো. শামিম কবির এর সভাপতিত্বে ১৭তম দিনাজপুর বাণিজ্য মেলা-২০২৩ এর কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এসময় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজিত মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আখতারুজ্জামান জুয়েল এর তত্ত্বাধানে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক সুজা উর রব চৌধুরী, শহিদুর রহমান পাটোয়ারী মোহনসহ মেলা পরিচালনা কমিটির সদস্য আলহাজ্ব সৈয়দ সাগির আহমেদ, শাহেদ রিয়াজ পিম, রুবেল ইসলাম, রাহবার কবির পিয়াল, শাহ্ রেজাউর রহমন হিরু।

এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর বাণিজ্য মেলার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মমতাজুর রহমান মনতা। তিনি প্রতিবেদককে জানান, প্রতিবারের মতো এবারও মেলায় ১শটি স্টলসহ স্কুল-কলেজ শিক্ষার্থীদের জন্য সিলিপার, সাম্পান, নাগরদোলা, সুইন চেয়ার, বেবী ট্রেন, গুলার, ব্যাটারি চালিত গাড়ীর আয়োজন বিনোদনে আকৃষ্ট করবে দর্শনার্থীদের।

প্রসঙ্গত, আগামী ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে দিনাজপুর ১৭তম বাণিজ্য মেলার শুভ উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে চেম্বার কর্তৃপক্ষ প্রতিবেদককে জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com