বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুরে ৪র্থ বারের মত চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২৮০ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি।-বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে ৪র্থ বারের মত চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির পৃষ্ঠপোষকতায় ও বঙ্গবন্ধু যুব স্পোটিং ক্লাব রাজারামপুরের আয়োজনে ২৭ অক্টোবর শুক্রবার দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের রাজারামপুর (গাবুড়া) ঐতিহাসিক ফুটবল খেলার মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ আলম, ৪নং শেখপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুনির উদ্দীন আহমেদ, টুর্নামেন্ট কমিটির আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব জিল্লুর রহমান। এ ছাড়াও টুর্নামেন্ট কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় গওশেজ ভেঞ্চার্স দিনাজপুরকে পরাজিত করে নশিপুর ফুটবল ক্লাব। টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহন করবেন। খেলার ধারাভাস্যকার ছিলেন মোঃ রফিক। রেফারি ছিলেন ওবায়দুর রহমান।
টুর্নামেন্টের দলগুলো হলো-গওশেজ ভেঞ্চার্স দিনাজপুর, নশিপুর ফুটবলা ক্লাব, স্যান্টোস ক্লাব রংপুর, ফুলবাড়ী স্পোর্টস ব্রীজ, সোনালী সকাল ফুটবল একাডেমি, ডন বসকো কসবা, রাকিব এন্টারপ্রাইজ মাতাসাগর, সেতাবগঞ্জ চিনিকল, সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার, আর এইচ একাদশ কাহারোল, রাফিয়া এফসি ঠাকুরগাও, ইউনিয়ন স্পোটিং ক্লাব ফাসিলাডাঙ্গা, এসটিএস দাউদপুর, সাতখামার যুব ক্রীড়া সংঘ বোদা, ভোরের আলো পেশাজীবী ফুটবল টীম ও ইউনাইটেড ক্লাব রাজারামপুর।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com