মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য ও নেতৃবৃন্দদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৬৮০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- পৌরসভা কর্তৃক ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন প্রসঙ্গ নিয়ে দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সদস্য ও নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২১ আগস্ট শনিবার বিকেলে শহরের চেম্বার ভবন মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল।

সভায় দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক প্রতাপ কুমার সাহা পানু এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চেম্বারের সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক মো. মোছাদ্দেক হুসেন। এছাড়াও বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, পরিচালক আলহাজ্ব মোফাজ্জল হোসেন, জহির শাহ, সহিদুর রহমান পাটোয়ারী মোহন।

সভার শুরুতে বক্তব্য রাখেন রেস্তোরা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শ্যামল ঘোষ, বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. শামীম শেখসহ জেলার বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক আলহাজ্ব সৈয়দ সাগির আহম্মেদ, শাহেদ রিয়াজ পিম, শামিম কবির, রাহবার কবীর পিয়াল, সানোয়ার হোসেন, জহির খান, শাহ রেজাউর রহমান হিরুসহ চেম্বারের সাধারণ সদস্য ও বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com