বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুর পৌরসভা নির্বাচন: মেয়র পদে এ্যাড. তহিদুল হকের মনোনয়নপত্র দাখিল

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০
  • ৩৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুর পৌরসভা নির্বাচন-২০২১ উপলক্ষে মেয়র পদে এ্যাড. তহিদুল হক সরকার মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়নপত্র দাখিলের শেষদিন ২০ ডিসেম্বর রবিবার বিকেলে দিনাজপুর সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামাণিক এর নিকট মেয়র পদপ্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. তহিদুল হক সরকার।

এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড নুরুজ্জামান জাহানী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড হাসনে নয়ন, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ, সাংগঠনিক সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী, জেলা আইনজীবী সমিতির সাবেক নির্বাহী সদস্য ও জেলা যুবলীগ নেতা এ্যাড মোকসেদুর রহমান সাহাজাদা, সাবেক জেলা ছাত্রলীগের নেতা রবিউল ইসলাম রবি, মোস্তফা দুলাল, আলাল, সাবেক জেলা যুবলীগ নেতা ফয়সল ইবনে আজিজ চঞ্চল প্রমুখ।

প্রসঙ্গত, দিনাজপুর পৌরসভা নির্বাচন আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিত হবে। ২২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ২৯ ডিসেম্বর প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারন করেছেন নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com