বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দিনাজপুর প্রীতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্কাইটেল , রানার্স আপ মৃত্তিকা এন্টারপ্রাইজ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
  • ৪১৯ বার পঠিত

দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুর প্রীতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে স্কাইটেল। রানার্স আপ হয়েছে মৃত্তিকা এন্টারপ্রাইজ। ২৩ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় মৃত্তিকা এন্টারপ্রাইজকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন স্কাইটেল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেয়া হয়।
মৃত্তিকা এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী ও দিনাজপুর শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ আলম বলেন, খেলাধুলা কোন বয়সের হয় না। সব বয়সের মানুষের জন্য খেলধুলা। একটি সুস্থ্য জীবন পেতে হলে খেলাধুলা করতে হবে। মাদকমুক্ত থাকতে হলে খেলাধুলা করতে হবে। আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ মাদকের বিরুদ্ধে কথা বলবে। মাদককে না বলুন। খেলধুলাকে হ্যা বলুন। তাই আমাদের প্রত্যেক মানুষকে সুস্থ্য জীবন পেতে হলে খেলাধুলা করতে হবে।
মাল্টিমিডিয়া ব্রান্ড শপ স্কাইটেল এর স্বত্তাধিকারী মুর্শেদ আলম বাপ্পি বলেন, এই প্রীতি ফুটবল ম্যাচ মাদকের বিরুদ্ধে জানান দেয়ার ম্যাচ। যুব সমাজকে খেলাধুলায় আসক্তি করতে হবে। সুস্থ্য জীবন ও সুস্থ্য সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com