মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা: হুইপ ইকবালুর রহিম এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৬০৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, দেশের সকল মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সকল ক্ষেত্রেই উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। মহামারির মধ্যে উন্নয়ন থেমে নেই। এগিয়ে গেছে। তিনি বলেন, স্বাস্থ্য বিধি মেনে চলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঘরে থাকলে সুস্থ্যতার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তিনি আরও বলেন, দেশের কোন মানুষ যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয় সেজন্য দেশের প্রতিটি হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি করোনা ভাইরাস থেকে রক্ষার জন্য আল্লাহর রহমত কামনা করেন।

আজ বৃহস্পতিবার ১০ কোটি টাকা ব্যয়ে দিনাজপুর ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালের আউটডোর কমপ্লেক্স ১০ তলা ভবন এর ভিত্তিপ্রস্থর উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

এ সময় উপস্থিত ছিলেন গণপুর্ত বিভাগ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মো. কুতুব আল-হোসাইন, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আহাদ আলী, আরএমও ডা. সোহেল রানা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com