বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দেশে করোনায় সরকারি ত্রাণ পেয়েছে সাড়ে ৭ কোটি মানুষ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৮০০ বার পঠিত

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে সাধারণ মানুষের কষ্ট লাঘবে মানবিক সহায়তা হিসেবে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সরকার। এ পর্যন্ত সারাদেশে প্রায় পৌনে দুই কোটি পরিবারকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। বুধবার সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। তথ্য বিবরণীতে আরও বলা হয়, ৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার পর্যন্ত সারাদেশে চাল বরাদ্দ দেয়া হয়েছে দুই লাখ ১৪ হাজার ৫৩৯ মেট্রিক টন এবং বিতরণ করা হয়েছে এক লাখ ৯৮ হাজার ৪৫১ মেট্রিক টন। এতে উপকার ভোগী পরিবার সংখ্যা এক কোটি ৬৯ লাখ ১৮ হাজার ৮২ এবং উপকার ভোগী লোকসংখ্যা সাত কোটি ৩৯ লাখ ৫৬ হাজার ১৪৪ জন। শিশু খাদ্যসহ অন্যান্য সামগ্রী কিনতে নগদ বরাদ্দ দেয়া হয়েছে ১২৫ কোটির বেশি টাকা। এরমধ্যে সাধারণ ত্রাণ হিসেবে নগদ বরাদ্দ দেয়া হয় ৯৮ কোটি ৫৩ লাখ ২৮ হাজার ১৬৪ টাকা এবং বিতরণ করা হয় ৯৫ কোটি ৪ লাখ ৫৪ হাজার ৫৩০ টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা এক কোটি এক লাখ ৫৯ হাজার সাতজন এবং উপকারভোগী লোকসংখ্যা চার কোটি ৪৫ লাখ ৫৩ হাজার ১৭০ জন। শিশুখাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ দেয়া হয়েছে ২৭ কোটি ২৩ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে ২৬ কোটি ৪২ লাখ এক হাজার টাকা। এতে উপকারভোগী পরিবার সংখ্যা আট লাখ ৭০ হাজার ১৫৮ এবং উপকারভোগী লোকসংখ্যা ১৮ লাখ ৫৪ হাজার ২২২ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com