বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

দেশ এগোচ্ছে পুলিশকেও এগিয়ে নিতে হবে – স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৬৪ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- দেশ এগোচ্ছে, পুলিশকেও এগিয়ে নিতে হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ২২ সেপ্টেম্বর বিকালে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত ১৭তম বোর্ড সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেছেন। তিনি বলেছেন,পুলিশের দক্ষতা বাড়াতে যা যা করা দরকার, তাই করা হবে । স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কভিডসহ নানা কারণে বোর্ডসভা বিলম্বে অনুষ্ঠিত হলো। বোর্ডসভায় নতুন যেসব প্রস্তাব এসেছিল সেগুলো আমরা দেখেছি। যেসব প্রস্তাব বোর্ডসভায় উত্থাপন করা হয়েছে তার সব যুক্তিযুক্ত মনে হয়েছে । তিনি আরো বেেলছেন বিধিমালা স্পষ্টীকরণ ও নীতিমালার দু-একটা জায়গায় পরিবর্তন আসবে। পুলিশ স্টাফ কলেজের রেক্টর পদকে উন্নতিকরণ, ভাইস রেক্টর নামে নতুন পদ সৃষ্টি, নতুন পদ সৃষ্টি হলে সেটা কীভাবে সৃষ্টি হবে তা নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া নতুন অপরাধের অধিকাংশ সাইবার ওয়ার্ল্ডে হচ্ছে সেজন্য পুলিশকে প্রশিক্ষিত করা দরকার। নতুন করে সাইবার সিকিউরিটির ওপর ডিপ্লোমা কোর্স চালু করা হয়েছে। এর বাইরে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ডিপ্লোমা কোর্স চালু করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com