মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

দৌলদিয়া- পাটুরিয়া ঘাটে ঈদ ফেরত যাত্রী-যানবাহনের চাপ বাড়ছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
  • ৭৫৬ বার পঠিত

বজ্রকথা প্রতিবেদক।-‘প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি শেষ করে পরিবার নিয়ে কর্মস্থলে চলে যাচ্ছি। ফরিদপুর থেকে দৌলতদিয়া পর্যন্ত রাস্তায় তেমন যানজট ছিলো না তবে, গাড়িতে স্বাস্থ্যবিধির কোনো বালাই নাই এবং সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন চালকরা। সোমবার পাটুরিয়া ঘাট এলাকায় এমন অভিযোগ করেন ফরিদপুর থেকে ঢাকাগামী যাত্রী খায়রুল বাশার। তিনি বলেন, ‘নদীতে স্রোত থাকায় স্ত্রী-সস্তান নিয়ে ফেরিতে করে নৌ-পথ পার হলাম। যদিও সময়টা অনেক বেশি ব্যয় হলো। কিন্তু সময়ের চেয়ে জীবনের মূল্যটা অনেক বেশি। ভাবছিলাম ফেরিতে চলাচলকারী যাত্রীরা স্বাস্থ্যবিধি মেনে চলে কিন্তু সেই লঞ্চের মতোই গাদাগাদি করে সবাই ছুটে আসছে পাটুরিয়া ঘাট এলাকায়। সোমবার দুপুর দেড়টার দিকে ফেরিতে করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঈদ ফেরত যানবাহন ও যাত্রী ফেরিতে করে পাটুরিয়া ঘাট এলাকায় আসছে। পাটুরিয়া ঘাটে এখন ঈদ ফেরত যাত্রীদের মিলন মেলার সৃষ্টি হয়েছে, যে যার মতো নিজ নিজ কর্মস্থলের দিকে যাত্রা করছে। সাভারের পোশাক কারখানার শ্রমিক বলেন, বুধবার (৫ আগস্ট) থেকে আমাদের পোশাক কারখানা খোলা। এজন্য আগে ভাগে চলে আসা, কারণ ঈদ করতে বাড়ি যাওয়ার সময় ২০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পাটুরিয়া ঘাটে আসছিলাম। রাস্তায় আর যানজটের মধ্যে পড়তে চাই না যে কারণে একদিন আগেই চলে আসলাম। পাটুরিয়া লঞ্চ টার্মিনালের মালিক সমিতির ম্যানেজার পান্না লাল নন্দী বলেন, দুপুর ১টার পর থেকে লঞ্চে করে যাত্রীরা পাটুরিয়া ঘাটে আসতে শুরু করেছেন। বিকেলে আরও যাত্রীর চাপ বাড়বে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুুর রহমান বলেন, দৌলতদিয়া ঘাট থেকে দুপুর থেকে যাত্রীবাহী পরিবহন, প্রাইভেট কার ও যাত্রীরা ঈদ শেষ করে পাটুরিয়া ঘাটের দিকে আসছে। এখন ১৭টি ফেরি দিয়ে ঈদ ফেরত যাত্রী ও যানবাহন পারাপারের কাজে নিয়োজিত আছে বলেও জানান ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com