বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে পীরগঞ্জ উপজেলা বিএনপির বিক্ষোভ

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ২২৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ।- বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে সয়াবিন তেল, চাল, ডাল,চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের মুল্য অবিশ্বাস হারে বৃদ্ধির প্রতিবাদে রংপুরের পীরগঞ্জে পুলিশি বাঁধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কলেছে বিএনপি। শনিবার বিকেলে পীরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয় থেকে রংপুর জেলা বিএনপির সভাপতি ও রংপুর-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলামের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভটি দলীয় কার্যালয়ের সামনেই পুলিশি বাঁধার মুখে পড়ে। এসময় বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের বাগবিতন্ডা হয়। পরে পুলিশি বাঁধায় দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ উন নবী পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রংপুর জেলা ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজার রহমান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, সাংগঠনিক সম্পাদক সাইফুৃল আজাদ, পীরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, বিএনপি নেতা ইয়াতিমুল হাসান লিটন মাস্টার ও নিকসন পাইকারসহ উপজেলা এবং পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এতে উপজেলার ১৫ ইউনিয়ন বিএনপি ও যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com