বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

দ্রব্যমূল্যের উর্ধ্বগতিসহ ৫ দফা দাবিতে রংপুরে বাসদের গণস্বাক্ষর সংগ্রহ অভিযান

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ২৭২ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ও চাল, তেল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধিও প্রতিবাদসহ পাঁচ দফা দাবিতে রংপুর নগরীতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা উদ্যাগে এই স্বাক্ষর সংগ্রহ অভিযান অনুষ্ঠিত হয়।
এসময় বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা কমিটির সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, গুটিকয়েক ধনী মানুষের মুনাফার স্বার্থে চাল, ডাল, তেল, আটা, চিনি, জ্বালানী তেল, গবাদি পশুর খাদ্যদব্র্য ও বিদ্যুৎসহ সকল নিত্যপন্যের দাম বাড়ানো হয়েছে। সকল খাতে যে দুর্নীতি এবং লুটপাট চলছে, তা বন্ধ না করে লুটপাটের ফলে তৈরি হওয়া ঘাটতি জিনিসের মূল্য বৃদ্ধি করে জনগণের কাছ থেকে আদায় করা হচ্ছে। তাই বাঁচার জন্য সকল মানুষকে স্বাক্ষর প্রদান করে অধিকার আদায়ের লড়াইয়ে শামিল হতে হবে। সেই সাথে ভোট প্রদানের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আওয়ামী সরকারের পদত্যাগের দাবিকে শক্তিশালী করতে সকল গণতন্ত্রমনা মানুষকে রাজপথের লড়াইয়ে অংশ নিতে আহ্বান জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com