বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

ধর্ষকদের ফাঁসি চেয়ে রংপুরে মহিলা দলের মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১০৬ বার পঠিত
রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।-মাগুরায় ৩য় শ্রেনীর ছাত্রী আছিয়ার ধর্ষকের ফাঁসির দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। মানববন্ধন থেকে মাগুরার আছিয়া ধর্ষণকারী ও সারাদেশে নারী নিপীড়ন ও হয়রানিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানানো হয়।

মঙ্গলবার বেলা ১২টার দিকে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে রংপুর জেলা ও মহানগর মহিলা দলের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ হয়। এসময় ‘তুমি কে আমি কে’ আছিয়া আছিয়া; ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাই নাই’ স্লোগান দেন তারা।এসময় বক্তব্য দেন- মহনগর মহিলা দলের সভাপতি রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক আরজানা বেগম, জেলার সভাপতি মর্জিনা জাহান স্বর্ণা, সাধারণ সম্পাদক রত্না বেগম প্রমুখ।

বক্তারা বলেন, মাগুরার শিশু আছিয়া হত্যার বিচার দ্রুত করতে হবে। যারা ধর্ষণ করবে তাদের একমাত্র সাজা ফাঁসি দিতে হবে। ধর্ষককে জনসম্মুখে ফাঁসি দিতে হবে। তাহলে আর কেউ ধর্ষণ করার সাহস পাবে না। বক্তারা আরও বলেন, দেশে ধর্ষণ ও নারী শ্লীলতাহানীর ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে যা সভ্য সমাজের জন্য লজ্জার। নারী সমাজ একটি জাতির প্রাণ ও সৌন্দর্যের প্রতীক। অথচ তাদের নিরাপত্তা আজ বিঘ্নিত। অপরাধীরা শাস্তি না পাওয়ার কারনে এ ধরনের ঘটনা বাড়ছে। ধর্ষকদের আইনের ফাঁকফোকর গলে মুক্তি পাওয়ার সুযোগ বন্ধ করতে হবে। মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে নারীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com