বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

নবগঠিত ভাসানচর থানার উদ্বোধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ২৭৭ বার পঠিত

বজ্রকথা ডেক্স।- ১৯ জানুয়ারী/২১ দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নোয়াখালীর ভাসানচরে একটি নতুন থানা উদ্বোধন করেছেন।নবগঠিত এ থানার নাম ভাসানচর থানা।স্বরাষ্ট্রমন্ত্রী প্রধান অতিথি হিসেবে নতুন এ থানার উদ্বোধন করেছেন।নোয়াখালী জেলার এসপি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান। অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মো. সাফিনুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন,নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের প্রকল্প-৩ এর প্রকল্প পরিচালক কমোডর আবদুল্লাহ আল মামুন চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জেলা পুলিশ এবং পুলিশের অন্যান্য ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সদর দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ভাসানচরে ৩ হাজার ৭৬২ জন রোহিঙ্গা বসবাস করছেন। এ থানা গঠনের ফলে তাদের নিরাপত্তা বিধানসহ সামগ্রিক আইনশৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব হবে। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং আইজিপি প্রত্যেকে থানা চত্বরে একটি করে গাছের চারা রোপণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com