বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

নবাবগঞ্জের পুটিমারা ঘোড়া দৌড় প্রতিযোগিতা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ৩৭২ বার পঠিত
ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন চেয়ারম্যান সরোয়ার হোসেন।- বজ্রকথা।
নবাবগঞ্জ (দিনাজপুর)  থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ৫নং পুটিমারা ইউনিয়নের পুটিমারা গ্রামবাসী আয়োজিত ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৮ ডিসেম্বর বিকেল ৪টায় মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠিত ও-ই ঘোড়া দৌড়  প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ৫ নং পুটিমারা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপির আস্থাভাজন আজিজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।এ প্রতিযোগীতায় ১০ সহস্রাধিক নারী-পুরুষ দর্শনার্থী এলাকায় এটাই প্রথম ঘোড়া দৌড় প্রতিযোগীতা হিসেবে উপভোগ করে।প্রতিযোগীতায় ১৮ টি ঘোড়াসহ সওয়ারী অংশ গ্রহন করে এবং ঘোড়াঘাটের কৃষ্ণরামপুর গ্রামের রেজাউল ১ম ও বিরামপুর উপজেলার রবিউল ২ য় স্থান লাভ করে।ঘোড়া দৌড় শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ৫ নং পুটিমারা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com