বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

নবাবগঞ্জেে যৌতুকের কারনে সংসার ভাঙ্গছে সাথীর

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ৬৮৪ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর  রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে যৌতুকের কারনে সংসার ভাঙছে গৃহবধূ দৌলতের নেছা সাথীর (২৫)। সে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর গ্রামের নুরুল ইসলামের মেয়ে। এ ঘটনায় সে গত রবিবার নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা সূত্রে জানা যায় ১৪ জুলাই ২০১৭ সালে ঘোড়াঘাট উপজেলার চেচুড়িয়া গ্রামের মৃত বদিউর রহমানের ছেলে ইকবাল হোসেনের সাথে তার পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে তাকে যৌতুকের দাবীতে শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন করা হয়। এরই মধ্যে সে একটি কণ্যা সন্তানের মা হয়। এরপর তাদের মধ্যে খোলা তালাকের মাধ্যমে বিচ্ছেদ হয়। ভ’ল বুঝাবুঝির অবসান ঘটিয়ে উভয়ের সম্মতিতে পূনরায় গত ৩ সেপেপ্টম্বর তারা ৫ লাখ টাকা দেন মোহর ধার্য্য করে তার মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে নগদ ২ লাখ টাকা পরিশোধের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর আবারো তার স্বামী তাকে যৌতুকের কারনে চাপ দেয় এবং গত ৮ সেপ্টেম্বর পিত্রালয়ে এসে যৌতুকের কারনে মারপিটে আহত করে।আহত অবস্থায় তাকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সে খোঁজ খবর নিয়ে জানতে পারে যে তার স্বামী পুনরায় বিয়ের সময় মোহরানা হিসাবে যে ২ লাখ টাকার চেক প্রদান করেছিল সেটি ভ’য়া। চেকে বর্ণিত হিসাব নম্বরটি অনেক আগেই ব্যাংক কর্তৃপক্ষ বন্ধ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com