বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

নবাবগঞ্জে  কালো ধানের চাষ হচ্ছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৪২০ বার পঠিত
নবাবগঞ্জ (দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ। -বিস্তৃর্ণ এলাকা জুড়ে আমন ক্ষেতের মাঠে সবুজের সমারোহে পরিণত হলেও  দিনাজপুরের নবাবগঞ্জ  উপজেলার পুটিমারা ইউনিয়নের দক্ষিন জয়দেবপুর গ্রামের দক্ষিন পশ্চিম পাশ্বে মাঠে নজর কাড়া ব্ল্যাক রাইস জাতের কালো রংয়ের একটি ধান ক্ষেত দেখা গেছে।
উপজেলার পুটিমারা ইউনিয়নের দঃ জয়দেবপুর গ্রামের আঃ হামিদের ছেলে কৃষক আঃ হাকিম ওই কালো রংয়ের ধান চলতি আমন মৌসুমে চাষ করেছে। হাকিম জানায় চলতি আমন মৌসুমে ঠাকুরগাঁও  এলাকা থেকে ৭০০ টাকায় ১ কেজি বীজ ধান ক্রয় করে নিয়ে এসে চারা তৈরী করেন। চারা তৈরীর পর গত শ্রাবণ মাসে পরিক্ষামূলক ভাবে ১৫ শতাংশ জমিতে ওই চারা রোপন করেন। ক্ষেতটির গোছাগুলি উফশী জাতের ধরনের মত।
বর্তমানে গাছে ধান বের হয়েছে। গোছার রং ধান ও ওই ধানের চালের রং কালো।
কৃষক হাকিম আশা করছে ওই ধান বিঘা প্রতি ১৮ থেকে ২০ মণ পর্যন্ত ফলন আসতে পারে। এখন এর ফলন কি রকম হবে তা জানতে ধান কাটা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এটি কোন জাতের ধান বিষয়টি নিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তফিজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এটাকে ব্ল্যাক রাইস জাতের ধান বলা হয়ে থাকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com