বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

নবাবগঞ্জে গার্মেন্টস কর্মীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৪৯৯ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ থানায় এক গার্মেন্টস কর্মীকে(১৪) ঢাকা থেকে বিয়ের প্রলোভনে নিয়ে এসে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী ওই গার্মেন্টস কর্মী নিজে বাদী হয়ে রবিবার বিকাল সাড়ে ৫ টায় ওই মামলাটি দায়ের করেন। পুলিশ ওই মামলায় প্রতারক ধর্ষক রাব্বি শাহিন রনি (২২) কে গ্রেফতার করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কুমিল্লার মেঘনা থানার ব্রা²নচর গ্রামের ওই গার্মেন্টস কর্মী ঢাকার একটি গার্মেন্টসে চাকুরী করেন এবং এক বান্ধবীর সাথে ভাড়া ঘরে বাস করেন। মোবাইল ফোনের মাধ্যমে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের শিবপুর গ্রামের মিনহাজুল হকের ছেলে রাব্বি শাহিন রনি (২২) এর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ১ অক্টোবর রাব্বি শাহিন রনি তাকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে তার নিজ এলাকা ইসলামপুর গ্রামস্থ আফতাবগঞ্জ বাজারের পার্শ্বে জনৈক চুন্নু মিয়ার ভাড়া বাসায় উঠেন। সেখানে তাকে বিয়ের প্রলোভনে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করা হয়। সর্ব শেষ ১০ অক্টোবর রাত আনুমানিক ১০ টার সময় তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণকালে তার চিৎকারে আশে পাশের বাসার লোক জানতে পারেন। পরে স্থানীয়দের সহযোগিতা নিয়ে থানায় এসে মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই এস এম বোরহান উদ্দীন জানান ওই মামলায় ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। সোমবার ধর্ষককে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে পাঠানো হয়েছে ডাক্তারী পরীক্ষার জন্য।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com