বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

নবাবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে শিশু নিখোঁজ: ৬ ঘন্টা পর লাশ উদ্ধার  

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৪ বার পঠিত
নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে শ্রী কনক চন্দ্র কর্মকার(১২) নামে এক শিশু নিখোঁজ হওয়ার সাড়ে ৬ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরী দল তার লাশ  উদ্ধার করেছে।
কনক চন্দ্র উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শিমর (কর্মকারপাড়া) গ্রামের বিমল চন্দ্র কর্মকারের ছেলে। সে শিমর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র বলে জানা যায়। স্থানীয় রোস্তমপুর গ্রামের রেজওয়ানের ছেলে ফিরোজ বাবু (১১) জানায়, সোমবার ১৪ সেপ্টেম্বর দুপুরে বাড়ীর পার্শ্বে  আমরা ৩/৪ বন্ধু গোসল করতে তুলসীগঙ্গা নদীর ব্রীজের উপরে যাই। এসময় কনক ব্রীজের উপর থেকে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়।
নবাবগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আঃ আলিম জানান, রংপুর থেকে আগত ডুবুরী দল সন্ধ্যা ৬.৪০ মিনিট হতে বহু খোঁজাখুঁজি করার পরে রাত ৮.৩০ মিনিটে কনকের লাশ পানির নীচ থেকে উদ্ধার  করে। নবাবগঞ্জ থানার এস.আই বদিউজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল সহ হাজার হাজার মানুষ ঘটনাস্থলে শিশুটিকে উদ্ধার কাজ দেখতে ভিড় করেছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com