বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

নবাবগঞ্জে বোরো রোপন কাজে কোমর বেঁধে মাঠে নেমেছে চাষীরা

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৪৫ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- চলতি বোরো মৌসুমে শস্য ভান্ডার হিসাবে পরিচিত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা এলাকায় রাসায়নিক সার বিদ্যুত সরবরাহ পর্যাপ্ত থাকায় বোরো রোপন কাজে কোমর বেঁধে মাঠে নেমেছে চাষীরা।সময় মত রোপন না করতে পারলে ভাল ফলন পাওয়া যাবে না এমন লক্ষ্যকে সামনে রেখে তারা কঠিন শীত ও কুয়াশাকে উপেক্ষা করে বোরো রোপন কাজ চালিয়ে যাচ্ছে। কৃষকেরা জানায় বর্তমানে বীজ,সার ও পানির কোন সমস্যা এবারে দেখা দেয় নাই। একবারে বোরো রোপনের কাজ শুরু হওয়ার কারনে শ্রমিক মজুরী বেড়েছে। ১ হাজার থেকে ১২’শ টাকা পর্যন্ত বিঘাপ্রতি শ্রমিক মজুরী দিতে হচ্ছে। রাসায়নিক সার বিক্রেতারা জানালেন সার পর্যাপ্ত রয়েছে। চলতি বোরো মৌসুমে এ পর্যন্ত সার ও বিদ্যুত পর্যাপ্ত পাওয়ায় চাষীরা নির্বিঘ্নে বোরো রোপনের কাজ করে যেতে পারছে। উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায় চলতি বোরো মৌসুমে উপজেলা এলাকায় ১৭ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।এর মধ্যে হাইব্রীড ৫ হাজার ৯৮০ হেক্টর ও উফশী ১২ হাজার ২২০ হেক্টর জমি রয়েছে।গত মঙ্গলবার পর্যন্ত লক্ষ্যমাত্রার ৪৫% জমিতে বোরো রোপন কাজ সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com