বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

নবাবগঞ্জে ব্যবসায়ীর মোবাইল ও টাকা চুরির অভিযোগে গ্রেফতার ১

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ২৫৫ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে পরিকল্পিত ভাবে চেতনা নাশক ঔষধ প্রয়োগে অজ্ঞান করে এক ব্যবসায়ীর নিকট থেকে মোবাইল ফোন ও নগদ টাকা চুরির অভিযোগে নবাবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর(দক্ষিনপাড়া) গ্রামের মৃত মোস্তাফিজুর রহমানের ছেলে আব্দুস সালাম বাদী হয়ে সোমবার ওই মামলাটি দায়ের করেন। পুলিশ ওই মামলায় মলম পার্টির নুরুজ্জামান(৪৫) একজন সদস্যকে গ্রেফতার করেছেন। সে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার বাউসী গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। বর্তমানে সে সাদুল্যাপুর উপজেলার তালুক সর্বানন্দ গ্রামে শশুর মৃত আঃ হাদির বাড়ীতে বাস করেন। থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায় মামলার বাদী একজন জুতা ব্যবসায়ী। তিনি ৯ ডিসেম্বর ঢাকায় জুতা ক্রয়ের জন্য যান। সেখানে কিছু টাকার জুতা ক্রয় করেন। এমতাবস্থায় তার মা অসুস্থ হয়ে পড়ার সংবাদ পেয়ে ১০ ডিসেম্বর রাতে বাস যোগে বাড়ীতে রওনা হন। এ সময় তার সাথে নগদ ৫৬ হাজার ৮০০ টাকা ছিল। রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে বাসটি সিরারগঞ্জে একটি হোটেলে এসে পৌঁছিলে সেখানে তিনি বাস থেকে নেমে খাওয়া দাওয়া শেষে পুনরায় বাসে উঠে বসেন। বাসটি ছেড়ে দিলে মলম পার্টির সদস্যরা তার চোখে মূখে ও নাকে বিষাক্ত ক্ষতিকর ঔষধ জাতীয় সুগন্ধি প্রয়োগ করলে তিনি চিৎকার করে অচেতন হন। বাসটি বগুড়ার চারমাথার কাছাকাছি আসলে তার কিছুটা জ্ঞান ফিরলে দেখতে পান যে তার পকেটে থাকা একটি মোবাইল ফোন ও প্যান্টের পকেটে থাকা নগদ ৫৬ হাজার ৮০০ টাকা নাই। তখন তার চিৎকারে বাসের সুপার ভাই সহ লোকজন আগাইয়া আসলে তার পাশের সিটে বসা যাত্রীকে সনাক্ত করে তিনি বলেন যে সনাক্ত করা ব্যক্তি সহ তার সহযোগীরা তার নাকে মূখে সুগন্ধি জাতীয় কিছু ধরেছিল। বাসের সুপাভাইজার সহ লোকজন ওই সনাক্ত করা যাত্রীকে মারপিট করলে সে জানায় তার সহযোগীরা মোবাইল ফোন ও টাকা নিয়ে শেরপুর বাস স্ট্যাান্ডে নেমে গেছে। এমতাবস্থায় তাকে বাসে আটক করে রাখা হয় এবং ১১ ডিসেম্বর ভোরে নবাবগঞ্জ থানার ভাদুরিয়া নামক স্থানে এসে সে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা তাকে দৌড়ে ধরে ফেলে এবং উত্তম মধ্যম দিয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। মামলার তদন্তকারী অফিসার এস আই আব্দুস সালাম জানান নুরুজ্জামানকে মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ পাহারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com