মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ ঘোড়া ঘাটে সড়ক দূর্ঘটনায় মা ও মেয়ে নিহত চালক আহত পীরগঞ্জে ভিডব্লিউবি কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ বিষয়টি দেখা দরকার

নবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার গ্রেফতার-৫

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৮৭৬ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে র‌্যাব দিনাজপুর ও গাইবান্ধার সদস্যরা পৃথক ২টি স্থানে অভিযান পরিচালনা করে ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ ৫ জনকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে ১৪ জুলাই মঙ্গলবার রাতে নবাবগঞ্জ থানায় পৃথক ২টি মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায় র‌্যাব গাইবান্ধার সদস্যরা গত মঙ্গলবার দুপুরে উপজেলার পুটিমারা ইউনিয়নের জাটিহার গ্রাম থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ মৃত নছি মিয়ার ছেলে লোকমান আলী মন্ডলকে (৭০) গ্রেফতার করে। এ ব্যাপারে র‌্যাব সদস্য পরিদর্শক আরিফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। অপর দিকে দিনাজপুরের র‌্যাব সদস্যরা ১৪ জুলাই মঙ্গলবার ভোরে উপজেলার ভাদুরিয়া বাজার এলাকায় একটি প্রাইভেট কার নং ঢাকা মেট্রো-গ-১১-৬০০৭ আটক করে। তাতে তল্লাশী চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো বিরামপুর উপজেলার ভায়গড় নিসিবাপুর গ্রামের আজিজুল হকের ছেলে রেজাউল করিম (২৫) ও এমাজ উদ্দীন সরকারের ছেলে রিপন সরকার(৩৭) একই উপজেলার শ্যামপুর গ্রামের বনি ইসরাইলের ছেলে হাসিবর রহমান(৩১) ও ফুলবাড়ী উপজেলার সুজানগর(চাঁদপাড়া) গ্রামের চন্দন সরকারের ছেলে সঞ্জয় সরকার (৩৩)। গ্রেফতারকৃতদের আজ বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। প্রাইভেট কারটি থানা হেফাজতে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com