বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন পীরগঞ্জে থমকে গেছে পৌরসভার  সড়কের উন্নয়নের কাজ!!-প্রশাসনের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার স্বর্ণের হার ছিনতাইয়ের অভিযোগ

নবাবগঞ্জে ল্যাম্বের লিডারদের নিয়ে প্রশিক্ষণ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০
  • ৬৬৪ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর  রশীদ।-  দিনাজপুরের নবাবগঞ্জে কমিউনিটি লিডারদের নিয়ে বে-সরকারী সংস্থা ল্যাম্বের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ল্যাম্ব হেলথ ইউ কে এর সহযোগিতায় ও ল্যাম্ব এসিটি প্রকল্পের আয়োজনে মঙ্গলবার উপজেলার পুটিমারা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষনে ধর্মীয় লিডার, কাজী, ঘটক,জন প্রতিনিধি, সমাজ সেবক,শিক্ষক ও সাংবাদিক অংশ গ্রহন করেন। প্রশিক্ষণে কিশোর কিশোরীদের প্রজনন ও মানসিক স্বাস্থ্যের উপর প্রশিক্ষণ প্রদান করেন ল্যাম্ব নবাবগঞ্জ অফিসের টেকনিক্যাল অফিসার মানিক রায়। এ ছাড়াও বাল্য বিয়ে ও তার কুফল সম্পর্কে আলোচনা করা হয়। আলোচনা হয় শিশু নির্যাতনের উপরেও। কিশোর কিশোরীদের প্রজনন ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে পিতা মাতা কমিউনিটি সদস্যকে কার্যকর করে নতুন মানদন্ড দৃষ্টিভঙ্গি ও আচরনের সাথে খাপ খাওয়ানোর ক্ষেত্রে সহায়তা করা ওই প্রশিক্ষণের মূল লক্ষ্য বলে উল্লেখ করা হয়। এ সময় ল্যাম্বের ওই প্রকল্পের মাঠ কর্মীগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com