বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

নবাবগঞ্জে শাবলের আঘাতে গুরুতর আহত: আটক-১

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪৬৪ বার পঠিত

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিপক্ষের শাবলের আঘাতে তরিকুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। সে উপজেলার শালখুরিয়া গ্রামের মৃত নজু মিয়ার ছেলে। আশংকা জনক অবস্থায় তাকে রংপুরে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। তরিকুলের সম্পর্কীয় নানা হরমুজ আলী জানান শুক্রবার রাত ৯ টার দিকে গ্রামের একটি দোকানের নিকট কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে গোলমালের এক পর্যায়ে প্রতিপক্ষরা তরিকুলের মাথায় শাবল দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। তাকে রাতেই নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার তাকে সেখান থেকে রংপুরে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। এদিকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ শুক্রবার রাতেই একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (১৬) কে আটক করেছে। পুলিশ জানায় এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com