বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন  পীরগঞ্জ মাতৃসদন ক্লিনিকে প্রসূতিসহ নবজাতকের মৃত্যু, স্বজনদের আহাজারি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন

নিয়মিত রাস্তা ডাস্টবিন পরিস্কার করায় পৌরবাসী খুশি

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পঠিত

নিয়মিত রাস্তা ডাস্টবিন পরিস্কার করায় পৌরবাসী খুশি

বজ্রকথা প্রতিনিধি।– রংপুরের পীরগঞ্জ পৌরসভার রাস্তাঘাট, ময়লার ভাগারগুলো নিয়মিত পরিস্কার করায় পৌরবাসী খুশি হয়েছে। এ কারণে পৌরবাসী ভারপ্রাপ্ত পৌর প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছেন।

বিগত সময়ে দেখা গেছে পৌর সভার সাবেক মেয়র তাজিমুল ইসলাম  শামিম এর সময়কালে ময়লা জমে জমে ডাস্টবিনগুলো উপচে পড়লেও ময়লা সরানো হতো না। পরিচ্ছন্নতা কর্মী থাকলেও নিয়মিত সড়কগুলো ঝাড়ু দেয়া হতো না। ডাস্টবিন, ময়লার ভাগারে কুকুর বিড়াল, কাক সমাবেশ করতো, ডাস্টবিনের দুর্গন্ধে পথচারীগণ নাকে রুমাল দিয়ে পথ চলতেন; সেই অবস্থা এখন আর নাই, অবস্থার উন্নতি হয়েছে।

উল্লেখ্য অন্তবর্তিকালীন সরকার পৌরসভার মেয়র ও কাউন্সিলদের অপসারণ করলে, প্রশাসন দায়িত্বভার  গ্রহন করায়  অবস্থার উন্নতি হয়েছে।পুর্বে ময়লা  সরানো হতো ভ্যানে করে। পৌর সভার ট্রাক থাকলেও  অজ্ঞাত কারণে ট্রাক ব্যবহার করা হতো না। এখন অবশ্য ট্রাকগুলোকেও দেখা যাচ্ছে ময়লা সরানোর কাজে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com