বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক চর্চার প্রবেশদ্বার – জাপা চেয়ারম্যান

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮২ বার পঠিত

বজ্রকথা ডেক্স ।- ১৭ ফেব্রুয়ারী জাতীয় পার্টির বনানী কার্যালয়ে ‘পল্লীবন্ধু পদক ২০২১’ বাস্তবায়ন পরিষদের সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকারদলীয় প্রার্থীরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছেন । তিনি বলেছেন এটা করা হচ্ছে অর্থ ও পেশিশক্তি ব্যবহারের মাধ্যমে। জি এম কাদের তার বক্তব্যে আরো বলেছেন, এমন বাস্তবতায় প্রশাসন সরকারি দলের প্রার্থীদের সহায়তা করছে। নির্বাচনে অবৈধ ও অনৈতিক কর্মকান্ডে বাধা দিচ্ছে না প্রশাসন। এতে নির্বাচনের ফল একতরফা হয়ে যাচ্ছে। ফলে রাজনৈতিক দল ও সংগঠনগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়ছে।তিনি বলেছেন, এভাবে চলতে থাকলে দেশের রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হতে পারে। তাতে অপশক্তির উত্থান হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি এও বলেছেন, কখনো কখনো অপশক্তির উত্থান অধিকারবঞ্চিতদের সমর্থন পায়, যা কখনই গণতন্ত্রকামীদের প্রত্যাশা হতে পারে না। তিনি বলেন নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক চর্চার প্রবেশদ্বার। তাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে সংশ্লিষ্টদের আরও কার্যকর উদ্যোগ নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com