বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ক্রয়কৃত জমি দখল, স্থাপনা ধ্বংস করে চাষাবাদ। তিন প্রতিবন্ধির জীবন বিপন্ন, পরিবারকে জীবননাশের হুমকী  পীরগঞ্জে বৃষ্টির অভাবে আমন ক্ষেতে ফাটল; ফলন নিয়ে শঙ্কায় কৃষক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পীরগঞ্জে মসজিদের ঢালাই কাজের উদ্বোধন বিদ্যুৎ সংকট নিরসনে আমাদের ভাবনা বিরামপুরে মুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পালিত পীরগঞ্জে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উদযাপন নিয়ে বিরোধ: প্রধান শিক্ষক লাঞ্ছিত   বিষয়টি দেখা দরকার  পীপীরগঞ্জে ব্র্যাক এর  প্রবাস বন্ধু ফোরাম কমিটির ত্রৈয়মাসিক সভা অনুষ্ঠিত কবিতা-শরৎ রূপের অনুরাগে কবিতা-বর্ষার ব্রতে শরৎ হাসে করতোয়া নদিতে অর্ধশতাধিক পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়   অজ্ঞাত কারনে ব্যবস্থা নেয়না প্রশাসন 

পলাশবাড়ীতে টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের গাছ বিক্রি

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ২৩৮ বার পঠিত
ছাদেকুল ইসলাম রুবেল।-জেলার পলাশবাড়ীর খামার মামুদপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে টেন্ডার ছাড়াই গোপনে ৯টি গাছ বিক্রি।
 প্রতিকারের দাবীতে শিক্ষার্থী অভিভাবকদের পক্ষ হতে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের।
 জানা গেছে,  উপজেলার খামার মামুদপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের ৭টি ইউক‍্যালিপটাস, ২টি মেহগনি, ২টি আম গাছ ও ১টি নারিকেল গাছসহ মোট ১২ টি গাছ গত ২৪-১২-২০২৩ ইং তারিখে নিলাম ডাকের মাধ্যমে বিক্রয় করা হয়। গাছগুলো অপসারণের সময় নিয়ম-নীতির তোয়াক্কা না করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ম্যানেজিং কমিটির যোগসাজসে টেন্ডার ছাড়াই গোপনে অতিরিক্ত আরও ৯টি গাছ বিক্রি করে দেন। প্রধান শিক্ষিকার এমন বেআইনী কর্মকান্ডের প্রতিকারের দাবীতে শিক্ষার্থী অভিভাবকদের পক্ষ হতে গত ২২-০১-২০২৪ইং তারিখে ২৬ জনের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরসহ বিভিন্ন দপ্তরে দাখিল করা হয়।
 প্রধান শিক্ষিকা এস.এম শামীমা সুলতানা ১২টি গাছ নিলাম ডাকের মাধ্যমে বিক্রি করা হয়েছে মর্মে স্বীকার করলেও অতিরিক্ত ৯টি গাছ বিক্রির অভিযোগ এড়িয়ে যান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com